২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও সৈন্য পাঠানোর চিন্তা করছে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে সেনা সংখ্যা প্রায় দ্বিগুণ করার কথা ভাবছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রেনডান নেলসন বৃহস্পতিবার একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 02:06 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সেখানে এখন অস্ট্রেলিয়ার প্রায় ৫০০ সেনা মোতায়েন আছে।

তবে তিনি ব্রিটেনের মতো ইরাক থেকে অস্ট্রেলিয়ার সেনা কমিয়ে আনার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন।

অস্ট্রেলিয়ান টেলিভিশনকে নেলসন বলেন, “আফগানিস্তানে তালেবান ও আল কায়দার কর্মকাণ্ডের বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন।”

তিনি বলেন, আফগানিস্তানে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত না নিলেও ইস্যুটি নিয়ে তিনি নেদারল্যান্ডস, ব্রিটিশ ও মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং অতিরিক্ত সেনা পাঠানো হলে অস্ট্রেলীয়দের উচিত হবে অবাক না হওয়া।

অস্ট্রেলিয়া গত সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে তাদের স্পেশাল ফোর্সের কমান্ডোদের প্রত্যাহার করেছে। যদিও অস্ট্রেলীয় পত্রিকা বলছে, অস্ট্রেলিয়া আফগানিস্তানে অতিরিক্ত হেলিকপ্টারসহ আরও প্রায় আড়াইশ স্পেশাল ফোর্স পাঠাবে।