ইরাকি জঙ্গিরা প্রশিক্ষণ পায় মিশরে, অভিযোগ ফ্রান্সের
ফ্রান্স অভিযোগ করেছে, ইরাকি জঙ্গিরা মিশরে প্রশিক্ষণ পাচ্ছে। ফরাসি পুলিশ এ সংক্রান্ত তথ্য উদ্ঘাটন করেছে বলে শুক্রবার দেশটি জানায়।
ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল কায়েদার সৌদি আরব শাখা আরব অঞ্চল থেকে কর্মী সংগ্রহের কাজটি করে থাকে। এরপর তাদের পাঠানো হয় মিশরে। সেখানে মাদ্রাসাগুলোয় চলে মগজধোলাই। জঙ্গিবাদের দর্শনে দীক্ষিত করে তাদের পাঠানো হয় ইরাকে আত্মঘাতী হামলা চালানোর জন্য।
বুধবার সন্দেহভাজন নয় ব্যক্তিকে আটক করে ফরাসি পুলিশ। ধারণা করা হচ্ছে, এদের নয় জনই আল কায়েদা সদস্য। এদিকে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও আটক হয় সন্দেভাজন নয় জন।
আর বেলজিয়াম পুলিশের সঙ্গে যৌথ তদন্তে নেমেই এসব তথ্য উদ্ঘাটন করে ফরাসি পুলিশ।
