২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যকার সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 04:51 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ চুক্তি সহিংসতা কমিয়ে আনবে এবং সামনে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করবে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে আশা প্রকাশ করেন তিনি।

মুনের মুখপাত্র মিশেল মন্তাস বলেন, “জাতিসংঘ মহাসচিবের আশা প্রকাশ করেছেন যে, এ চুক্তি সহিংসতা কমাবে এবং ফিলিস্তিন জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করবে।”

মন্তাস আরও জানান, এ আলোচনার উদ্যোগ নেওয়ায় সৌদি বাদশাহ আব্দুল্লাহর প্রশংসা করেন মহাসচিব মুন।  

মক্কায় দ্বিতীয় দিনের আলোচনা শেষে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ও দামেস্কের হামাস নেতা খলেদ মেশাল একটি সমঝোতায় চুক্তিতে পৌঁছান বৃহস্পতিবার।

সমঝোতা চুক্তির পর গাজায় আনন্দ উৎসব এবং হামাস ফাতাহ সমর্থকরা দলীয় পতাকা হাতে একসঙ্গে মিছিল করলেও পশ্চিমা অবরোধ প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি এখনো।

এ প্রসঙ্গে ফাতাহর এক কর্মকর্তা জানান, হামাসের দলীয় গঠনতন্ত্রে ইসরায়েলকে ধ্বংস করার কথা থাকায় হামাসের অংশগ্রহণে একটি জাতীয় সরকারকে চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য মধ্যস্থতাকারীরা কতোটা গ্রহণ করবে এবং তাতে পশ্চিমা অবরোধ তুলে নেওয়া হবে কিনা সেটা নিশ্চিত নয়।

জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ওই চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য উদ্যোগের সদস্য।