২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনকে আবারো ক্ষমা চাইতে বললেন গুয়াতনামোর সাবেক ধর্মযাজক

সেনা কর্তৃপক্ষের হাতে অন্যায়ভাবে আটক এবং কারাবাসের সময় নির্মম নির্যাতনের শিকার মার্কিন সেনাবাহিনীর মুসলিম ক্যাপ্টেন জেমস ই গুয়ানতানামো কারাগারে বন্দি নির্যাতন এবং তার প্রতি অবিচারের জন্য পেন্টাগনকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

গুয়ানতানামো কারাগারে মুসলিম ধর্মযাজক হিসেবে কাজ করার সময় গুপ্তচরবৃত্তি, শত্র“পক্ষকে সহায়তা দেওয়া এবং যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয় ক্যাপ্টেন জেমসকে।

ছিয়াত্তর দিনের বেশিরখাগ সময় হাতে  পায়ে শিকল বাধা অবস্থায় একটি ছোট প্রকোষ্ঠে বন্দি থাকতে হয় জেমসকে। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি সামরিক আদালত। পরে তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়।

বেকসুর খালাস পাওয়া জেমস দুবছর পরও পেন্টাগনের কাছ থেকে ক্ষমাপ্রার্থনার আশায় দিন গুনছেন।

গুয়ানতানামো কারাগারের কর্মজীবন এবং তার নিজের কারাবাসের অভিজ্ঞতায় মার্কিন সেনাবাহিনীর বন্দি নির্যাতনের চিত্র তুলে ধরেছেন জেমস তার ‘ফর গড এন্ড কান্ট্রি, ফেউথ এন্ড প্যাট্রিটিজম আন্ডার ফায়ার’ বইটিতে।

শুধু বই লেখা নয় তিনি বক্তৃতা করেছেন আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে, সেখানকার মুসলিম সম্প্রদায়ের সভা সমাবেশে। বর্ণনা করেন তার অভিজ্ঞতা। জানান, কীভাবে বন্দি থাকাকালীন নারী ও পুরুষ রক্ষীদের সামনে নগ্ন করে তার ভিডিও ধারণ করা হয়েছিল।

এভাবে নানারকম নির্মম নিপীড়ন চালানো হলেও বিচার শেষে নির্দোষ প্রমাণিত হলে তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হয় মার্কিন সেনাবাহিনী।

সম্প্রতি এক সাক্ষাতকারে গুয়ানতানামোতে বন্দি নির্যাতন এবং তার প্রতি অসদাচরণের জন্য পেন্টাগনকে আবারো ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

জেমস বলেন, “একজন আমেরিকান, বিখ্যাত ওয়েস্ট পয়েন্ট ইউএস মিলিটারি একাডেমির গ্র্যাজুয়েট এবং মার্কিন সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত থাকা সত্ত্বেও আমার ওপর যে নিপীড়ন চালানো হয়েছে এবং যে অবিচার করা হয়েছে, সেখানে অন্য বিদেশীরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কীই বা আশা করতে পারে?”

তিনি বলেন, “যেভাবে আমার সঙ্গে অসদাচরণ করা হয়েছে এবং যে অবিচার করা হয়েছে তাতে মার্কিন সেনাবাহিনীর বিচার প্রক্রিয়ার সুনাম ক্ষুণœ হয়েছে। আর এটা হল মার্কিন মুসলিমদের সেনাবাহিনীতে আসতে না চাওয়ার অন্যতম কারণ। অথচ এখন মুসলিম দেশগুলোর সঙ্গে যুদ্ধের পরিপ্রেক্ষিতে আরবি ভাষাভাষীদের অনেক বেশি প্রয়োজন।”

তার বইতে জেমস লেখেন, “গুয়ানতানামোয় মুসলিম ধর্মযাজক হিসেবে কাজ করার সময় সেখানে কোরান অবমাননাসহ ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা এবং মুসলিম বন্দিদের বিদ্রুপ করা, তাদেরকে অসম্মান করার জন্য নগ্ন করিয়ে রাখা- এসব নিপীড়নের বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি আমি।”

কিন্তু মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে তাকে গ্রেফতার ও কারাবন্দি করে রাখার সময় তার সঙ্গেও একই আচরণ করে সেনা সদস্যরা।

“ফ্লোরিডার জ্যাকসনভিলে নৌঘাঁটিতে বন্দি থাকার সময় আমার কক্ষটিও ছিল গুয়ানতানামো বন্দিদের কক্ষের মতো ৮ফুট/৬ ফুট। এখন আমার শেকল পড়ার পালা। প্রতিবার গোসল করতে যাওয়ার সময় আমাকে অপমানজনক ভঙ্গিতে যেতে হতো। নগ্ন হয়ে, দুই হাত উঁচু করে মাথার পেছনে রেখে দেখাতে হতো যে কোথাও কোনো অস্ত্র লুকিয়ে রাখিনি আামি। এরপর মুখ খুলে জিভ ওপরে নিচে করে দেথাতে হতো কিছুই নেই ভেতরে।”

আটক রাখার সময় ক্যাপ্টেন জেমস ই’র নামে কোন চার্জ গঠন করা হয়নি এবং তার ধর্মীয় বিশ্বাসের কারণে সবার সামনে নগ্ন হতে তার আপত্তিকে সম্মান দেখানো হয়নি। এমনকি তিনি তখনো সেনাবাহিনীর একজন কর্মরত ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও।

সাবেক এ মার্কিন সেনা মনে করেন, “পেন্টাগনের ক্ষমা প্রার্থনা সেনাবাহিনীর শৃঙ্খলা ও ব্যবস্থাপনাকে প্রকাশ করবে। এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি শক্তিশালী হবে।”

জেমস দাবি করেন, তার প্রতি যে অন্যায় করা হল সেজন্য অবশ্যই কাউকে না কাউকে ক্ষমা চাইতে হবে। তাদের বলতে হবে যে, আমরা ভুল করেছি এবং এজন্য এ ভুলটা হয়েছে।

কিন্তু ২০০৪ সালে ডিসেম্বরে পেন্টাগনের শুরু করা তদন্ত এখনও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মার্কিন আইনপ্রণেতাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জেমসের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করে পেন্টাগন। কিন্তু এর অগ্রগতি সম্পর্কে কিছুই জানেন না তিনি। এমনকি কবে তদন্তের কাজ শেষ হবে পেন্টাগন তাও বলেনি।

জেমস আবারো মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার আশা রাখেন। তবে তার আগে পেন্টাগনের ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া জরুরি। আর সেই অপেক্ষাতেই আছেন তিনি।