২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করল উলফা

আসামে অনুষ্ঠেয় ভারতের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2007, 10:01 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ফেব্র“য়ারির ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।

বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ই--মেইলে পাঠানো বিবৃতিতে উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া বলেন, আসামের প্রথম সারির অনেক ক্রীড়াবিদ খোলাধুলার স্বার্থে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানানোয় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রীড়াবিদরা ব্যক্তিগত পর্যায়ে উলফার সামরিক শাখা প্রধান পরেশ বড়–য়ার কাছেও বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। পরেশ বড়–য়া এককালে ফুটবল খেলোয়াড় ছিলেন।

আসামের ক্রীড়াবিদরা তাদের আবেদনের প্রতি উলফার দৃষ্টি আকর্ষণের জন্য ২১ জানুয়ারি গুয়াহাটিতে মিছিল বের করেন।

উলফা চেয়ারম্যান বিবৃতিতে বলেন, “আসামের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের আমরা সর্বোচ্চ সম্মান জানাই। ভারতের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করে নিচ্ছি।”

তবে “ঔপনিবেশিক ভারত সরকারের” আর কোনও কর্মসূচি আসামের মাটিতে হতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়ে দেন।

এদিকে, স্থানীয় টেলিভিশন এনইটিভিসহ কয়েকটি সংবাদপত্র গত সপ্তাহে জানায়, ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় হামলা না চালানোর প্রতিশ্র“তির বিনিময়ে রাজ্য সরকার উলফাকে ১৫ কোটি রুপি দিয়েছে।

অরবিন্দ রাজখোয়া অবশ্য বিবৃতিতে কঠোর ভাষায় এ ধরনের সংবাদের প্রতিবাদ জানান। অভিযোগ প্রমাণের জন্য এনইটিভিকে এক মাসের সময় বেঁধে দিয়ে তিনি বলেছেন, অন্যথায় তাদের আসাম ছাড়তে হবে।