কাবেরী নদীর পানি নিয়ে ব্যাঙ্গালোরে দাঙ্গার আশঙ্কা
কাবেরী নদীর পানির হিস্যা নিয়ে ভারতের কর্ণাটক আর তামিলনাড়– রাজ্যের বিরোধে ব্যাঙ্গালোরে নতুন করে দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। এ আশঙ্কায় নগরীর স্পর্শকাতর এলাকাগুলোতে সোমবার হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুই রাজ্যের পানি বিরোধ নিষ্পত্তিতে কেন্দ্রীয় সরকারের গঠিত ‘কাবেরী পানি বিরোধ ট্রাইবুনাল’ সোমবার তাদের চূড়ান্ত রায় দেওয়ার কথা থাকায় ফের এ দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। এ ইস্যুতে ১৯৯১ সালের দাঙায় ব্যাঙ্গালোরে ১৮ জন নিহত হন।
নতুন করে দাঙ্গার আশঙ্কায় তাদের নিরাপত্তা বিধানের জন্য কর্ণাটকের তামিল ফেডারেশন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি লিখেছেন।
ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার অচ্ছুৎ রাও বলেছেন, “যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে ১৬ থেকে ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।”
১৯৯১ সালে তামিলনাড়–কে ২০ হাজার ৫ শত কোটি ঘনফুট পানি ছেড়ে দেওয়ার জন্য কর্ণাটক রাজ্য সরকারকে নির্দেশ দেয় ভারতের অন্তর্বর্তী আদালত। ওই ঘটনায় ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে ব্যাঙ্গালোরে।
ব্যাঙ্গালোরের মোট জনসংখ্যার ২৫ শতাংশ তামিল ভাষাভাষী। সেখানকার হিন্দিভাষী জনগোষ্ঠীর সঙ্গে কাবেরীর পানি নিয়ে তাদের বিরোধ প্রায় শত বছরের পুরনো।
