২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে জাতিগত সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ

নেপালে নতুন করে শুরু হওয়া সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সংঘাত ও সহিংসতা দমনে নিরাপত্তা বাহিনী আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তারা।

নেপালের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে বসবাসকারী মাধেসি জাতিগোষ্ঠি গত দু সপ্তাহ ধরে দেশের পার্লামেন্ট, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের সর্বস্তরে সঠিক প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছে। এতে দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং অন্তত ১১জন নিহত ও শতাধিক আহত হন।

এদের অনেকেই পুলিশের গুলিতে নিহত হতে পারেন বলে অ্যামনেস্টি বৃহস্পতিবার দাবি করে।

“অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বীকার করে আইন--শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের। তবে কোনো কোনো নিহত ব্যক্তির ক্ষেত্রে পুলিশ অতিরিক্ত ক্ষমতার চর্চা করে থাকতে পারে।”

এ ঘটনায় নেপাল সরকারের কাছে সত্বর, নিরপেক্ষ, নির্দলীয় ও ব্যাপক তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি।

“মানবাধিকার লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ আছে এমন ঘটনার ক্ষেত্রে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচার প্রক্রিয়া শুরু করুন।”

 অ্যামনেস্টি দাবি করে বিক্ষুব্ধ এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনা তদন্ত করতে গিয়ে কয়েকটি দল হামলার শিকার হয়েছে বলেও জানায় তারা।