প্যারিস, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--যিশু খ্রিস্টের জন্মতিথি পবিত্র বড়দিনে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন একদল মুসলিম ধর্মীয় নেতা। তাদের এ যৌথ শুভেচ্ছাবার্তা পাঠানোর বিষয়টি যেমন নজিরবিহীন তেমনি এর বক্তব্যও খুবই তাৎপর্যপূর্ণ।
১৩৮ জন সুন্নি, শিয়া, সুফি আলেমের ওই শুভেচ্ছা বার্তায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। গত অক্টোবরে এরাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপে বসার জন্য খ্রিস্টান ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বড়দিনের বার্তায় ওই সময় তাদের আহ্বানে ইতিবাচক সাড়াদানকারী খ্রিস্টান নেতাদের প্রতি ধন্যবাদও জানান তারা।
আরবি, ইংরেজি ও ল্যাটিন ভাষায় লেখা শুভেচ্ছাপত্রটির শিরোনামে লেখা ছিল 'আস্সালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক'। শুভেচ্ছাপত্রটি একমনওয়ার্ড ডট কম ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, "মুসলমানদের পবিত্র হজ ও ঈদ-উল-আজহা উদযাপনের পর পরই এসেছে যিশু খ্রিস্টের জন্মতিথি পবিত্র বড়দিন। ওই দিনেই ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে নিজ সন্তান হযরত ইসমাইল (আ.) কে কোরবানি দেওয়ার উদ্যোগ নেন।"
আগামী দিনে মানবিক সম্পর্কের পবিত্রতা ও সম্মানবোধ ঊর্ধ্বে তুলে ধরার কথাও বলা হয় ওই শুভেচ্ছায়।
জর্ডানের প্রিন্স গাজী বিন মোহাম্মদ বিন তালালের নেতৃত্বাধীন মুসলিম আলেমদের ওই দলটি একটি ইসলামিক গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। তারা শান্তি প্রতিষ্ঠায় মুসলিম স
bdnews24