২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নিরাপত্তা পরিস্থিতি সেনা কমানোর উপযোগী: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ২০০৮ সালের মাঝামাঝি নাগাদ ইরাক থেকে ৫ টি সেনা ব্রিগেড প্রত্যাহার করে নিতে সক্ষম। কারণ এ বছর ইরাকের নিরাপত্তা রক্ষায় মার্কিন বাহিনী সফলতা অর্জন করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 07:59 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ২০০৮ সালের মাঝামাঝি নাগাদ ইরাক থেকে ৫ টি সেনা ব্রিগেড প্রত্যাহার করে নিতে সক্ষম। কারণ এ বছর ইরাকের নিরাপত্তা রক্ষায় মার্কিন বাহিনী সফলতা অর্জন করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শুক্রবার একথা বলেছেন। ইরাকে নিয়োজিত মার্কিন কমাণ্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এর সুপারিশ অনুযায়ী, সেপ্টেম্বরেই ২০ টি যুদ্ধ ব্রিগেড হ্রাসের পরিকল্পনা ঘোষণা করা হয়। কিন্তু এই পদক্ষেপ বাস্তবায়ন নির্ভর করছে মার্কিন বাহিনীর ইরাকের নিরাপত্তা রক্ষার সক্ষমতার ওপর। গেটস সাংবাদিকদের বলেন, "মাঠ পর্যায়ে পরিস্থিতি বিবেচনায় আমার মতে, জেনারেল পেত্রাউসই সিদ্ধান্ত নিতে পারবেন এবং জুলাইয়ের মধ্যে প্রথম ধাপে ৫ টি ব্রিগেড প্রত্যাহার করে নিতে পারবেন। যেরকম ইঙ্গিত তিনি সেপ্টেম্বরে দিয়েছিলেন।" ওই ৫ টি ব্রিগেডের প্রথমটি এ মাসে ইরাক ছাড়ছে। আরও ৫টি ব্রিগেড ২০০৮ সালের দ্বিতীয়ার্ধে প্রত্যাহার করে নিতে চায় যুক্তরাষ্ট্র। তবে গেটস বলেন, এটি সম্পূর্ণ নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর। তিনি বলেন, "নিরাপত্তা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা আমরা অবশ্যই ধওে রাখতে চাই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১০০ঘ.