২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউস সংলগ্ন ডিক চেনির কার্যালয়ে আগুন

হোয়াইট হাউসের পাশেই ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সরকারি কার্যালয়ে বুধবার আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে শ' শ' লোককে। আগুন লাগার সময় চেনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে হোয়াইট হাউসে ছিলেন। কার্যালয়ের সবাইকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। তবে হোয়াইট হাউস থেকে কাউকে সরানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ওয়াশিংটন, ডিসেম্বর, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হোয়াইট হাউসের পাশেই ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সরকারি কার্যালয়ে বুধবার আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে শ' শ' লোককে। আগুন লাগার সময় চেনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে হোয়াইট হাউসে ছিলেন। কার্যালয়ের সবাইকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। তবে হোয়াইট হাউস থেকে কাউকে সরানো হয়নি। 'এইশেনহোয়ার এক্সেকিউটিভ অফিস বিল্ডিং' (ইইওবি)-- এর দোতালায় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রেসিডেন্ট ম্যানসনের পশ্চিম দিক সংলগ্ন ভবন এটি। ভবনের কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চেনি সাধারনত হোয়াইট হাউসেই কাজ করে থাকেন। ১৮৭১ এবং ১৮৮৮ সালের মাঝামাঝিতে গ্রানাইট এবং লোহার কাঠামো দিয়ে 'ইইওবি' নির্মাণ করা হয়। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া অগ্নি নির্বাপণ বিভাগের মুখপাত্র অ্যালান ইত্তার বলেছেন, দমকলকমর্রিা টেলিফোন কিংবা বৈদ্যুতিক হাতিয়ার জাতীয় কিছু একটা থেকে আগুনের ধোঁয়া উড়তে দেখেছেন। এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৭ঘ.