গুয়াহাটি, ভারত ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মণিপুরে রোববার ভূমিমাইন বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে ৭ যাত্রী নিহত এবং আহত হয়েছে দু ডজনেরও বেশি লোক। পুলিশ একথা জানিয়েছে।
বিষ্ফোরণটি ঘটে লামলাই সেনাফাঁড়ির কাছে। এই ফাঁড়ির অবস্থান রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ১০ মাইল পূর্বে।
আহতদের অনেকের অবস্থাই গুরুতর। বিস্ফোরণে ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে মারা যায় আরও ৪ জন।
উর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা রয়টাসৃকে ফোনে বলেছেন, " জঙ্গিরাই এই ভূমিমাইন পেতে থাকতে পারে। তাদের লক্ষ্য ছিল সেনাযান উড়িয়ে দেওয়া।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ঘ.
bdnews24