২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার দখল ছাড়লে হামাসের সঙ্গে আলোচনায় রাজি আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, প্রতিদ্বন্দ্বী দল হামাসের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। তবে তার আগে হামাসকে গাজার দখল ছাড়তে হবে। হামাস নেতা ইসমাইল হানিয়া নতুন করে সংহতির আহ্বান জানানোর একদিন পর আব্বাস একথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, প্রতিদ্বন্দ্বী দল হামাসের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। তবে তার আগে হামাসকে গাজার দখল ছাড়তে হবে। হামাস নেতা ইসমাইল হানিয়া নতুন করে সংহতির আহ্বান জানানোর একদিন পর আব্বাস একথা বললেন। আব্বাস বলেন, "হামাস গত জুনে সহিংস পন্থায় গাজা দখল করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অন্তরায় সৃষ্টি চেষ্টা করেছিল।" রামাল্লাহর কার্যালয়ে একদল ফিলিস্তিনি ছাত্রের উদ্দেশ্যে এক বক্তব্যে আব্বাস বলেন, "কিন্তু আমরা বলছি যে, আমরা আলোচনার বিরুদ্ধে নই। কারণ, আমরা ফিলিস্তিনি জনগণের ঐক্য চাই। কিন্তু হামাসকে প্রথমে অবশ্যই অভ্যূত্থান ঘটানোর ব্যাপারে সংযত থাকতে হবে। যাতে করে আমরা আলোচনা শুরু করতে পারি।" ফাতাহ'র প্রতিদ্বন্দ্বী দল হামাস গাজা দখলের পর আব্বাস হামাস পরিচালিত সরকারকে বরখাস্ত করে মার্কিন উদ্যোগে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে রাজি হন। ওদিকে, হামাস সহিংসতা পরিহারে অস্বীকৃতি জানানোর কারণে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের বিরাগভাজন হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে হামাস ফাতাহ'র সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসলেও এর পূর্বশর্ত হিসাবে তারা এখনও গাজার দখল ছাড়েনি। আব্বাস বলেছেন, মধ্যপ্রাচ্যে বিবাদমান দলগুলোর মধ্যে আরব দেশগুলো মধ্যস্থতা করার চেষ্টা নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ঘ.