ইসলামাবাদ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরবে নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রোববার দেশে ফিরবেন। পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ শনিবার একথা জানিয়েছেন।
১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের ক্ষমতা দখল করেণ। এরপর নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফকে সৌদি আরবে নির্বাসনে পাঠান মুশাররফ।
নওয়াজ শরীফ এর আগে তার আট বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটানোর লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর বিমানযোগে ইসলামাবাদ আসেন। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই মুশাররফ সরকার তাকে জেদ্দাগামী একটি বিমানে তুলে দেয়।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) এর এক নেতার সূত্রে জানা গেছে, জেনারেল মুশাররফ স
bdnews24