২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু কর্মসূচির স্বচ্ছতা রক্ষা করছে: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদি বৃহস্পতিবার বলেছেন, ইরান সময়মতোই তাদের পরমাণু উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা রক্ষার প্রমাণ দিচ্ছে এবং এর মধ্য দিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারপরও তিনি বলেন, পরমাণু কর্মসূচিতে বাদবাকি প্রশ্নের উত্তর এ বছরের মধ্যেই দিয়ে দেওয়ার ব্যাপারে ইরানকে আরও সহযোগিতা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ভিয়েনা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদি বৃহস্পতিবার বলেছেন, ইরান সময়মতোই তাদের পরমাণু উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা রক্ষার প্রমাণ দিচ্ছে এবং এর মধ্য দিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারপরও তিনি বলেন, পরমাণু কর্মসূচিতে বাদবাকি প্রশ্নের উত্তর এ বছরের মধ্যেই দিয়ে দেওয়ার ব্যাপারে ইরানকে আরও সহযোগিতা করতে হবে। আইএইএ- এর গভার্নিং বোর্ড এর বিতর্ক অনুষ্ঠানে ইরান সম্পর্কিত প্রতিবেদনের সারাংশ তুলে ধরার সময় বারাদি কথাগুলো বলেন। তার এ বক্তব্যে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা আশার কারণ হবে নাকি আরও অবরোধের কারণ হবে তা নিয়ে বিতর্ক আরও জোরাল হয়েছে। পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরানের ভাষ্য, পরমাণু কর্মসূচি থেকে তারা কেবলই বিদ্যুৎ উৎপাদন করতে চায়। ইরানকে এ কর্মসূচি থেকে বিরত করতে নিষেধাজ্ঞা আরোপ করেও আন্তর্জাতিক স