২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় রেলযোগাযোগ শুরু করছে দুই কোরিয়া

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সুরক্ষিত সীমান্ত দিয়ে আগামী মাসে পুনরায় মালবাহী রেল যোগাযোগ শুরু হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

সিউল, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্ধ শতাব্দীরও বেশি সময় পর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সুরক্ষিত সীমান্ত দিয়ে আগামী মাসে পুনরায় মালবাহী রেল যোগাযোগ শুরু হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে। ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে বন্ধ থাকা রেল যোগাযোগ পুনরায় শুরুর জন্য জোর চেষ্টা চালিয়ে আসছে সিউল। এর অন্যতম কারণ, সীমান্তের ওপারে উত্তর কোরিয়ায় তাদের পরিচালিত একটি শিল্প পার্কে মালামাল সরবরাহ। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ রুটটি দিয়ে ১১ ডিসেম্বর থেকে প্রত্যেক দিন রেল চলাচল করবে। গত মাসে দুই কোরিয়ার নেতার দ্বিতীয় শীর্ষ সম্মেলনে উপনীত চুক্তির আওতায় শুরু হচ্ছে এ রেল যোগাযোগ। প্রসঙ্গত, সুরক্ষিত সীমান্ত পথে এ যোগাযোগ স্থাপনের পর আগামীতে যাতে উত্তর কোরিয়ার মধ্য দিয়ে চীন, রাশিয়া এবং ইউরোপের সঙ্গে পণ্য ও যাত্রীবাহী রেল যোগাযোগ শুরু করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬০৫ ঘ.