২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে বহিস্কার করা নিয়ে আলোচনায় বসছে কমনওয়েলথ

প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে ২য় বারের মতো পাকিস্তানকে ৩৫ জাতির জোট থেকে বহিস্কার করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার আলোচনায় বসছে কমনওয়েলথ। ২২ নভেম্বরের মধ্যে জরুরি অবস্থা তুলে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে পাকিস্তানকে জোট থেকে বহিস্কারের হুমকি ৯ দিন আগেই দিয়েছিল কমনওয়েলথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

কাম্পালা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে ২য় বারের মতো পাকিস্তানকে ৩৫ জাতির জোট থেকে বহিস্কার করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার আলোচনায় বসছে কমনওয়েলথ। ২২ নভেম্বরের মধ্যে জরুরি অবস্থা তুলে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে পাকিস্তানকে জোট থেকে বহিস্কারের হুমকি ৯ দিন আগেই দিয়েছিল কমনওয়েলথ। বৃহস্পতিবার ওই সময়সীমা শেষের দিন। কমনওয়েলথের তিনদিন ব্যাপী সম্মেলন শুরুর প্রাক্কালে তাই এ দিনেই মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্র"পের (সিএমএজি) বৈঠকে পাকিস্তানকে বহিস্কার করা নিয়ে আলোচনা হবে। মুশাররফ কাম্পালার এই বৈঠকে উপস্থিত থাকছেন না। তিনি ইতোমধ্যে দেশে জরুরি অবস্থা শিথিল করেছেন। তবে কমনওয়েলথ সম্মেলন শুরুর সময়ের মধ্যে এই জোটের দাবি মেনে নেওয়ার ব্যাপারে যথেষ্ট কোনো পদক্ষেপ নেননি তিনি। পাকিস্তান কর্তৃপক্ষ এরই মধ্যে কমনওয়েলথ থেকে দেশটিকে বহিস্কার করার সিদ্ধান্ত এখনই না নেওয়ার আবেদন জানিয়ে সিএমএজি প্রতিনিধিদলকে ইসলামাবাদ সফরের আহ্বান জানিয়েছে। তবে কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিনন বলেছেন, " পাকিস্তানের বহিস্কার হওয়ার সম্ভাবনাই বেশি।" বুধবার সাংবাদিকদের তিনি বলেন, "বৈঠকের আলোচনায় পাকিস্তানই হবে মূখ্য আলোচ্য বিষয়।" মুশাররফের উদ্দেশ্যে কমনওয়েলথ নেতারা বলেছৈন, " আপনি উর্দি পরে থাকতে পারবেন না এবং আপনাকে কমনওয়েলথের সুনীতিমালা মেনে চলতে হবে।" কমনওয়েলথ থেকে কোনো সদস্যদেশকে বহিস্কারের তেমন কোনো প্রভাব না থাকলেও এর মধ্য দিয়ে কোনো দেশকে এই বার্তা দেওয়া যায় যে, গণতন্ত্রের ধারক-বাহক হিসাবে গর্বিত এই প্রতিষ্ঠানটি সেই দেশের নীতিমালা মেনে নিতে পারছে না। ১৯৯৯ সালে মুশাররফ সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করার পর কমনওয়েলথ প্রথম দেশটিকে বহিস্কার করে। পরে ২০০৪ সালে পাকিস্তানকে আবার কমনওয়েলথে ফিরিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৯ঘ.