২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার, ইরান, উ কোরিয়ার সমালোচনায় জাতিসংঘ কমিটি

মানবাধিকারের অপব্যবহার, উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে যারপরনাই আপত্তি এবং নানারকম অপকর্মের জন্য মিয়ানমার, ইরান ও উত্তর কোরিয়ার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

জাতিসংঘ, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মানবাধিকারের অপব্যবহার, উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে যারপরনাই আপত্তি এবং নানারকম অপকর্মের জন্য মিয়ানমার, ইরান ও উত্তর কোরিয়ার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিটি। উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে প্রস্তাবনা পাসের পদক্ষেপ জোরালো সমর্থন পেয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিতে। প্রস্তাবনার পক্ষে পড়েছে ৯৭ ভোট এবং বিপক্ষে পড়েছে মাত্র ২৩ ভোট। ৬০ জন ভোটদানে বিরত থাকে। অন্যদিকে, মিয়ানমারে সরকারবিরোধী শান্তিপূর্ণ মিছিল সহিংস পন্থায় দমনের জান্তা সরকারের পদক্ষেপের নিন্দা জানিয়ে আরেকটি প্রস্তাবের পক্ষে পড়েছে ৮৮ ভোট এবং বিপক্ষে পড়েছে মাত্র ২৪ ভোট। ৬৬ জন ভোটদানে বিরত থাকে। ব্রিটেন এই পদক্ষেপকে মিয়ানমারের জনগণের পরিবর্তনের আকাঙ্খার পক্ষে সমর্থনের ঘোষণা বলে উল্লেখ করেছে। মিয়ানমার ও উত্তর কোরিয়া ছাড়াও ইরানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তৃতীয় আরেকটি প্রস্তাবনা পাসের পক্ষে পড়েছে ৭২ এবং বিপক্ষে পড়েছে ৫০ ভোট। ৫৫ জন ভোটদানে বিরত থাকে। এই প্রস্তাবনাগুলো এখন ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে। মানবাধিকার কমিটির মতো সেখানেও এই প্রস্তাবনাগুলোর ওপর ভোট হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ঘ.