কাঠমান্ডু, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দশকব্যাপী গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে উঠার জন্য নেপাল সকারের প্রতিশ্র"ত "ট্রুথ কমিশন' গঠন করা প্রয়োজন। অন্যথায় দেশটিতে আবারও শুরু হতে পারে রাজনৈতিক সহিংসতা। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার একথা বলেছে।
প্রসঙ্গত, এক বছর আগে নেপাল সরকার এবং মাওবাদী গেরিলাদের মধ্যে শন্তি চুক্তি হয়। ওই শান্তি চুক্তির অনুসারে নেপালের অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিল সাবেক গেরিলারা।
তার পরিপ্রেক্ষিতে নেপালের মানবাধিকার লঙ্ঘন এবং গৃহযুদ্ধের সময় নিখোঁজ হওয়া লোকদের ঘটনাগুলো তদারকি করতে দক্ষিণ আফ্রিকার আদলে একটি "ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন" গঠিত হওয়ার ব্যাপারে আশার সঞ্চার হয়েছিল।
কিন্তু এক বছর পেরিয়ে গেলেও নেপালে এখন পর্যন্ত 'ট্রুথ কমিশন' গঠনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মঙ্গলবার রাতে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, "প্রতিশ্র"ত ন্যায়বিচার, নিরাপত্তা ও অন্তর্ভূক্তি প্রদান ব্যাতিরেকে নেপালের সা
bdnews24