২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভোট ৮ জানুয়ারি: নির্বাচন কমিশন

পাকিস্তানে ৮ জানুয়ারিতে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির দুসপ্তাহেরও বেশি সময় পর দেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা কাটল বলে মনে করা হচ্ছে। >>মুশাররফের পক্ষে রায় দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 09:37 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ইসলামাবাদ, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে ৮ জানুয়ারিতে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির দুসপ্তাহেরও বেশি সময় পর দেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা কাটল বলে মনে করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার চৌধুরী মোহাম্মদ ফারুক রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে এক ভাষণে বলেছেন, " জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন একইদিনে অনুষ্ঠিত হবে এবং সবদিক থেকেই তা স্বচ্ছ হবে।" এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন মুশাররফ। তবে নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে কি না সে সম্পর্কে কিছু জানাননি তিনি। এর আগে জরুরি অবস্থা জারির পর দেশে-বিদেশে চাপের মুখে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন তিনি। মুশাররফ তখন বলেছিলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের তারিখ চূড়ান্ত করবে। সে অনুযায়ী, নির্বাচন কমিশনের ৮ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত সমর্থন করেন মুশাররফ। মুশাররফ বলেন, "ইনশাল্লাহ্, আগামী ৮ জানুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।" পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান রোববার গভীর রাতে একথা জানায়। পাকিস্তানে জরুরি অবস্থা তুলে নেওয়া এবং সময়মতো নির্বাচন অনুষ্ঠানে মুশাররফকে চাপ দিতে দেশটিতে সফরে রয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী এবং বুশ প্রশাসনের বিশেষ দূত জন নিগ্রোপন্টে। মার্কিন দূত মুশাররফের সঙ্গে সাক্ষাতের একদিন পরই তিনি এ ঘোষণা দেন। মার্কিন দূত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সহ উধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে নিগ্রোপন্টে শনিবার বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সঙ্গে জরুরি অবস্থা সঙ্গতির্পূর্ণ নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১২০৫ ঘ.