২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দীগ্রামের ঘটনায় চমস্কির উদ্বেগ

কলকাতার নন্দীগ্রাম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন বুদ্ধিজীবী ও ভাষাতাত্বিক নোয়াম চমস্কি। খবর আনন্দবাজার পত্রিকার। এক ইমেইল বার্তায় চমস্কি জানান, "আই অ্যাম ফলোয়িং দি গ্রিম ইভেন্টস অফ নন্দীগ্রাম। আই অ্যাম ওরিড।" (নন্দীগ্রামের নিমর্ম ঘটনাবলী আমি পর্যবেক্ষন করছি। আমি খুব উদ্বিগ্ন।)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার নন্দীগ্রাম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন বুদ্ধিজীবী ও ভাষাতাত্বিক নোয়াম চমস্কি। খবর আনন্দবাজার পত্রিকার। এক ইমেইল বার্তায় চমস্কি জানান, "আই অ্যাম ফলোয়িং দি গ্রিম ইভেন্টস অফ নন্দীগ্রাম। আই অ্যাম ওরিড।" (নন্দীগ্রামের নিমর্ম ঘটনাবলী আমি পর্যবেক্ষন করছি। আমি খুব উদ্বিগ্ন।) চমস্কির এই বার্তা বুধবার ফটোকপি হয়ে কলকাতার বিক্ষোভ সমাবেশে হাতে হাতে ঘুরেছে। বুধবার বিকেলে কলকাতায় শিল্পীদের আয়োজিত বিক্ষোভে অংশ নেন সব স্তরের নাগরিক। পতাকাহিবীন বৃহত্তর নাগরিক সমাজের এই মৌন মিছিলে কোন রাজনৈতিক শ্লোগান ছিল না। তারকাদের মিছিলে দেখে সেখানে যোগ দিয়েছেন অনেক পথচারীই। দীর্ঘ মিছিলের কারণে কলকাতা থমকে গেলেও কেউ বিরক্ত বোধ করেননি। প্রায় ৬০ হাজার লোক এই র‌্যালিতে অংশ নেন। অসুস্থ শরীরেও মিছিলে অংশ নেন চলচ্চিত্রকার মৃণাল সেন। ছিলেন মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, মমতা শঙ্কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যোগেন চৌধুরী, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষসহ অনেকে। সবার বুকে ছিল কালো ব্যাজ ও একটা শব্দ 'ধিক্কার'। মিছিল শেষে ধর্মতলার অরাজনৈতিক মঞ্চে শুরু হয় বক্তব্য আর গানের পালা। নন্দীগ্রাম থেকে আসা কয়েকজন তাদের অভিজ্ঞতার কথা শোনান। নচিকেতা প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সকলেই গাইলেন 'উই শ্যাল ওভারকাম'। উষা উত্থুপ গাইলেন, 'নন্দীগ্রাম, নন্দীগ্রাম ডোন্ট ওয়ারি নন্দীগ্রাম'।গানের ফাঁকে চলেছে নন্দীগ্রামের আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহ। তিনদিন আগে নন্দীগ্রাম ইস্যুতে বিক্ষোভরত শিল্পী সংস্কৃতি কর্মীদের উপরে পুলিশি বাধার পরেই এই মিছিলের আয়োজন করা হয়। ফলে রিজওয়ানুর ইস্যুর পর খুব দ্রুতই আরেকটি নাগরিক উদ্যোগ দেখল কলকাতা। এদিকে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করতে আরেক দল শিল্পী বৃহস্পতিবার পাল্টা মিছিল ও সমাবেশ করার উদ্যোগ নিয়েছেন। বৃহষ্পতিবারের র‌্যালির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, যাদুকর পিসি সরকার, সৌমিত্র চ্যাটার্জি, মাধবী মুখার্জী ও মিঠুন চক্রবর্তী। নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ভাষ্য মোতাবেক, এখনো সিপিআই-এম এর ক্যাডাররা এখনো প্রতিরোধ কমিটির সমর্থকদের নাজেহাল করে চলেছে এবং সেন্ট্রাল রিজার্ভ প্যারামিলিটারি ফোর্সকে নন্দীগ্রামে ঢুকতে দিচ্ছে না। প্রতিরোধ কমিটির নেতা আবদুস সামাদ বলেন, "নন্দীগ্রামে শান্তি ফিরে এসেছে বলছেন সরকার, কিন্তু কীভাবে এটা সম্ভব? এখন পর্যন্ত সেন্ট্রাল রিজার্ভ ফোর্সই সেখানে ঢুকতে পারেনি। সিপিআই এম এর ক্যাডাররা তাদের ঢুকতে দিচ্ছে না।" সামাদ জানান, "আমাদের অনেক সমর্থককে সিপিআই এম এর লোকেরা মেরেছে। মার খেয়ে তিন জন জ্ঞান হারিয়েছে। হাসপাতালে নেয়া হয়েছে তাদের। অবস্থা আশংকাজনক। অধিকাংশ মানুষই রিলিফ ক্যাম্পে দিন কাটাচ্ছে। তাদের খাবার দাবার নেই।" গত কয়েকদিনের বিক্ষোভে প্রতিরোধ কমিটির ৪ জন নিহত হন। বিক্ষোভকারীরা বিশেষ অর্থনৈতিক জোনের জন্য তাদের কৃষি জমি ছাড়তে নারাজ। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই আন্দোলনে মারা গেছেন ৩৪ জন নন্দীগ্রামবাসী। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৬ ঘ