২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ : প্রেসিডেন্ট বুশকে সমর্থন করলেন সিনিয়র বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বলেছেন, সমালোচকেরা খুবই অন্যায়ভাবে বুশের ইরাক যুদ্ধের বিরোধিতা করছেন। তিনি বলেন, তারা সাদ্দাম হোসেনের বর্বরতার কথা ভুলে গেছেন। এক সাক্ষাতকারে তিনি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বলেছেন, সমালোচকেরা খুবই অন্যায়ভাবে বুশের ইরাক যুদ্ধের বিরোধিতা করছেন। তিনি বলেন, তারা সাদ্দাম হোসেনের বর্বরতার কথা ভুলে গেছেন। এক সাক্ষাতকারে তিনি একথা বলেছেন। শুক্রবার প্রকাশিত 'ইউএসএ টুডে'কে দেওয়া এক বিরল সাক্ষাতকারে তিনি বলেন, "সমালোচকেরা কি চায় সাদ্দাম হোসেনকে আবার ফিরিয়ে আনতে।" টেক্সাসের কলেজ স্টেশনে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে তিনি এই সাক্ষাতকার দেন। সিনিয়র বুশ তার ছেলের শাসনক্ষমতা নিয়ে সাধারণত মন্তব্য করেণ না। তিনি বলেন, "আমি জানি না তারা কী বলতে চায়। তার কি মনে করে সাদ্দাম থাকলে মধ্যপ্রাচ্যের অবস্থা আরও ভালো হত।" সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ মাকির্নি বুশের ইরাক যুদ্ধের বিরোধিতা করেন এবং তার জনসমর্থন সর্বনিম্ম পর্যায়ে। ইউএসএ টুডে জানায়, ছেলে সমালোচনার ব্যাপারে জানতে চাইলে এইচ ডব্লিউ বুশ খুবই রেগে যান। তিনি বলেন, "আমার ছেলে কী করেছে এবং কী করতে পারিনি এ নিয়ে আপনাদের মতো আমি স্মৃতিচারণ করতে চাই না। তবে বলব, সাদ্দামের আমানুষিক বর্বরতার কথা আমরা আজ ভুলে গেছি।" ছেলে সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট বুশ বলেন, "তার প্রতি আমার পূর্ণ দ্ব্যর্থহীন সমর্থন আছে। সে যা করছে এবং করতে চাইছে তার জন্য আমি নিজেকে সম্মানিত বোধ করি।" তিনি আরও বলেন, "বুশের বিরুদ্ধে বেশিরভাগ সমালোচনাই খুবই অন্যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭২৪ঘ.