২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে সংঘাত এড়াতে ইরানকে সৌদি বাদশাহ'র আহ্বান

পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত এড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, এই সমস্যার এমন সমাধান বের করতে যাতে তেহরান তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারে। একটি জার্মান পত্রিকাকে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

রিয়াদ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত এড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, এই সমস্যার এমন সমাধান বের করতে যাতে তেহরান তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারে। একটি জার্মান পত্রিকাকে তিনি একথা বলেন। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার জানায়, জার্মান পত্রিকা 'ফ্রাঙ্কফার্টার আলেমেইন'কে এক সাক্ষাতকারে বাদশাহ আব্দুল্লাহ বলেন, "বিশ্বের আশঙ্কা পরমাণু অস্ত্র তৈরির জন্যই ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে। কিন্তু তেহরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।" তিনি আরও বলেন, "ইরানের দাবি যদি সঠিক হয় তাহলে আমরা এ নিয়ে কোনো সংঘাত ও উত্তেজনা চাইনা। তাতে পরিস্থিতি আরও জটিল হবে।" সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য আরব উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর বাদশাহ আব্দুল্লাহ এই মন্তব্য করলেন। উপসাগরীয় দেশগুলো পরমাণু জ্বালানি কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়ায় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক অঞ্চলে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ব্যাখ্যা দিয়ে বাদশাহ আব্দুল্লাহ বলেন, "আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার অধীনে নিরাপত্তা ও পরিবেশের হুমকি বিবেচনায় রেখে একটি কেন্দ্র স্থাপনের চিন্তা করা হচ্ছে।" যৌথভাবে পরামাণু সমৃদ্ধকরণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরমাণু বিষয়ে ইরানের উপ-প্রধান আলোচক গত সপ্তাহে বলেন, "এর অর্থ যদি এই হয়, ইরানকে তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বাদ দিতে হবে তাহলে তা গ্রহণযোগ্য নয়।" ওই অঞ্চলের অনেক দেশ জানিয়েছে বর্ধিত বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য তারা পরমাণু জ্বালানি তৈরির পরিকল্পনা করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.