২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালের পর জ্বালানি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন

২০১০ সালের পরপরই চীন জ্বালানি ব্যবাহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। দ্রুত বিকাশমান অর্থনীতির কারণে ভারতেও এ সময় জ্বালানি ব্যবহার বাড়বে তুলনমূলকভাবে বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

লন্ডন, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালের পরপরই চীন জ্বালানি ব্যবাহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। দ্রুত বিকাশমান অর্থনীতির কারণে ভারতেও এ সময় জ্বালানি ব্যবহার বাড়বে তুলনমূলকভাবে বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বুধবার একথা জানিয়েছে। আইইএ জানায়, ২০৩০ সালের মধ্যে বিশ্বে জ্বালানির চাহিদা বাড়বে ৫০ শতাংশের বেশি। এর মধ্যে শুধু চীন ও ভারতের চাহিদা বাড়বে ৪৫ শতাংশ। আইইএ'র বার্ষিক 'ওয়ার্ল্ড এ্যানার্জি আউটলুক' প্রতিবেদনে বলা হয় চীন ও ভারতের দ্রুত শিল্পায়নের ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে জ্বালানি চাহিদা ৪ শতাংশের পরিবর্তে ৬ শতাংশ হারে বাড়তে পারে। এশিয়ার দুই প্রতিবেশী চীন ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ছে সবচেয়ে দ্রুত গতিতে। গত কয়েক বছরে চীনের জিডিপি বৃদ্ধি পাচেছ দুই অংকে। অন্যদিকে, ভারতে প্রবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশের কাছাকাছি। আইইএ জানায়, চীন ও ভারত যত ধনী হচ্ছে তাদের জনগণ কলকারখানা ও অফিস চালানোর জন্য বেশি মাত্রায় জ্বালানি ব্যবহার করছে। তারা এখন আরও বেশি বেশি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যাবহার করছে। ফলে জ্বালনির চাহিদাও বাড়ছে। সংস্থাটি জানায়, ২০০৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে দেশ দুটিতে জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশি হবে। সংস্থাটি আরও জানায়, জ্বালানি চাহিদা বাড়ার কারণে তেলের দামও বেড়ে যাবে এবং এই সমস্যা সমাধানে উন্নত দেশগুলোকেই একটা উপায় খুাঁজে বের করতে হবে। আইইএ'র প্রধান অর্থনীতিবীদ ফাতিহ বিরল বলেন, "আমরা ইতোমধ্যে দেখেছি তেলের দাম অনেক বেড়ে গেছে এবং আগামী বছরগুলোতে পদক্ষেপ না নিলে অবস্থা খুবই খারাপ হবে। তেলের দাম তখন অনেক বেড়ে যাবে।" গত কয়েক সপ্তাহে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি তেল আমদানি করে। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ২০১০ সালের মধ্যে জাপানের স্থান দখল করবে চীন। আর ২০৩০ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশরে সমান তেল আমদানি করবে চীন। অন্যদিকে, ২০১৫ সালের মধ্যে জাপানকে পেছনে ফেলে তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হবে ভারত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪২ঘ.