২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে মার্কিনিরা বিভক্ত: জরিপ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন মার্কিনিরা। তবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানো উচিত কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে মার্কিনিদের মধ্যে। সোমবার প্রকাশিত ইউএসএ টুডে/গ্যালাপ জরিপের ফলাফলে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ওয়াশিংটন, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন মার্কিনিরা। তবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানো উচিত কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে মার্কিনিদের মধ্যে। সোমবার প্রকাশিত ইউএসএ টুডে/গ্যালাপ জরিপের ফলাফলে একথা বলা হয়েছে। জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ মার্কিনি মনে করেন ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের উচিত হবে অর্থনৈতিক অবরোধ আরোপ এবং কূটনৈতিক প্রচেষ্টা চালানো। অন্যদিকে, ১৮ শতাংশ মার্কিনি ইরানের পরামাণু কর্মসূচি বন্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পক্ষে মত দিয়েছেন। ইউএসএ টুডে জানিয়েছে, জরিপে অংশগ্রহণকারী ৪৬ শতাংশ মার্কিনি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বা এখনই সমারিক পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে, ৪৫ শতাংশ বলেছেন, কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো যাবে না। জরিপে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে ডেমোক্র্যাটদের চেয়ে দ্বিগুণ সমর্থন পাওয়া গেছে রিপাবলিকানদের মধ্য থেকে। স