শ্যানন, আয়ারল্যান্ড, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস শুক্রবার বলেছেন, পাকিস্তানকে আগামী বছরের নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের পথে এগুতে হবে। এ ব্যাপারে কোনো কালক্ষেপণ কিংবা প্রেসিডেন্ট মুশাররফের মার্শাল ল জারির পদক্ষেপ যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
পাকিস্তানে বৃহস্পতিবার সেনাবাসে আত্মঘাতী হামলার পর মুশাররফ নির্বাচন পেছাতে জরুরি অবস্থা জারি করতে পারেন বলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নির্বাচন হওয়ার কথা জানুয়ারিতে। এর মধ্য দিয়ে দেশে সেনাশাসন থেকে গণতান্ত্রিক উত্তোরণের আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র পাকিস্তানে মুশাররফের জরুরি অবস্থা জারির কোনো পদক্ষেপের বিরোধী কিনা -- এ প্রশ্নের জবাবে রাইস বলেন, " আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই না। তবে আমি মনে করি এটা পরিস্কার যে, যুক্তরাষ্ট্র সংবিধান বহির্ভুত কোনো পন্থা সমর্থন করবে না।"
সা
bdnews24