২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের যুবককে হত্যা, লন্ডন পুলিশ দোষী

ব্রাজিলের এক যুবককে ২০০৫ সালে গুলি করে হত্যার ঘটনায় লন্ডন পুলিশকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বৃহস্পতিবার আদালত এ রায় দেয়। ২০০৫ সালের ২২ জুলাই লন্ডনের একটি পাতাল ট্রেনে আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে পুলিশ কাছ থেকে গুলি করে ব্রাজিলের নাগরিক জ্যা চার্লস দ্য মেনেজেসকে হত্যা করে। পরে ওই গুলির ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ জানিয়েছিল, আগের দিন লন্ডনের যোগাযোগ ব্যবস্থায় যে চারজন হামলার চেষ্টা করেছিল তাদের একজন মনে করে তাকে গুলি করা হয় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 05:16 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

লন্ডন, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের এক যুবককে ২০০৫ সালে গুলি করে হত্যার ঘটনায় লন্ডন পুলিশকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বৃহস্পতিবার আদালত এ রায় দেয়। ২০০৫ সালের ২২ জুলাই লন্ডনের একটি পাতাল ট্রেনে আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে পুলিশ কাছ থেকে গুলি করে ব্রাজিলের নাগরিক জ্যা চার্লস দ্য মেনেজেসকে হত্যা করে। পরে ওই গুলির ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ জানিয়েছিল, আগের দিন লন্ডনের যোগাযোগ ব্যবস্থায় যে চারজন হামলার চেষ্টা করেছিল তাদের একজন মনে করে তাকে গুলি করা হয় । আদালত জানিয়েছে, ওই ব্যক্তিকে গুলি করে লন্ডন পুলিশ নাগরিকদের নিরাপত্তার অধিকার লঙ্ঘন করেছে। পুলিশ তার মাথায় সাতটি গুলি করে। আদালত পুলিশকে ওই ঘটনার দায়ে এক লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। একই সঙ্গে আদালত জানিয়েছে, অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ প্রধান ক্রেসিডা ডিক ওই ঘটনার জন্য ব্যাক্তিগতভাবে দায়ী নন। তবে তিনি তার অধীনস্ত পুলিশ সদস্যদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১০ ঘ.