২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের শারিরীক অবস্থা নিয়ন্ত্রণে'

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলামার্টের শারিরীক অবস্থা এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। চীন সফরের সময় মঙ্গলবার তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বেইজিং, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলামার্টের শারিরীক অবস্থা এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। চীন সফরের সময় মঙ্গলবার তিনি একথা জানান। এহুদ ওলমার্ট গত সোমবার ঘোষণা দেন, তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছেন এবং আগামী দু'এক মাসের মধ্যে অস্ত্রপচার করাবেন। তবে দায়িত্ব পালন করে যাওয়ার মতো সুস্থ তিনি আছেন। পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে উপ-প্রধানমন্ত্রী লিভনি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "এখান থেকেই আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তার অবস্থা নিয়ন্ত্রণে আছে বলে জেনেছি। আমরা সবাই তার সুস্বাস্থ্য কামনা করছি।" ৬২ বছর বয়স্ক ওলমার্ট সোমবার জানান, গত সপ্তাহে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ডাক্তাররা তার প্রস্টেট গ্রন্থিতে সমস্যা চিহ্নিত করেছেন। ওলামর্টের লেবানন যুদ্ধের সমালোচনা করে গত মে মাসে একটি সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর লিভনি প্রকাশ্যে ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানান। ওলমার্টের কাদিমা পার্টির সদস্য জিপি লিভনিকে ওলমার্টের অন্যতম উত্তরসুরী ভাবা হয়। লিভনি বলেন, "তিনি প্রধানমন্ত্রী এবং আমি পররাষ্ট্রমন্ত্রী এটাই কথা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫৮ঘ.