জাতিসংঘ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বিশ্বকে তা স্পষ্ট করে দেখাতে পরমাণু ইস্যুতে তেহরানকে "সক্রিয় সহযোগিতা এবং স্বচ্ছতা" প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আইএইএ প্রধান বলেন, এটা দুঃখজনক যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি এবং আরাক অঞ্চলে ভারি পানির চুল্লি নির্মাণ করে চলেছে। তাদের এ কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, "ইরানের পরমাণু কর্মসূচির পরিসর এবং ধরণ সম্পর্কিত নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও যাচাই করা যায়নি।" কিন্তু এ বিষয়গুলো পরিষ্কার করার জন্য গত আগস্ট মাসে আইএইএ'র সঙ্গে চুক্তি করেছিল ইরান।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালো পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে তেহরান। অন্যদিকে, তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে পরিচালিত।
এলবারাদি বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন বিষয় পরিষ্কার করার জন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে ইরান গত আগস্টে যে চুক্তি করেছিল তা ছিল "সঠিক দিক-নির্দেশনার এক গুরুত্বপূর্ণ ধাপ।"
তিনি বলেন, "এজন্য স্বাভাবিকভাবেই ইরানের সক্রিয় সহযোগিতা ও স্বচ্ছতা প্রদর্শন হচ্ছে মুখ্য।" কেননা, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ধরনের বিষয়ে আইএইএ'র "বিশ্বাসযোগ্য নিশ্চয়তা" আস্থা প্রতিষ্ঠায় রাখবে গুরুত্বপূর্ণ অবদান।
প্রসঙ্গত, স
bdnews24