২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যাবে না: ইসরায়েলি এটর্নি জেনারেল

ইসরায়েলি এটর্নি জেনারেল সোমবার ইসরায়েল সরকারকে বলেছে, হামাস নিয়ন্ত্রিত এলাকার বিরুদ্ধে অবরোধের অংশ হিসাবে গাজা উপত্যকায় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে না। তবে এলাকাটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইসরায়েলি মন্ত্রিপরিষদের প্রস্তাবগুলোয় তিনি অনুমোদন দিয়েছেন। গাজা উপত্যকার হামাস নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলি শহরে রকেট হামলার জবাবে রোববার থেকে অর্থনৈতিক অবরোধ বাস্তবায়ন করা শুরু করেছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

জেরুজালেম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি এটর্নি জেনারেল সোমবার ইসরায়েল সরকারকে বলেছে, হামাস নিয়ন্ত্রিত এলাকার বিরুদ্ধে অবরোধের অংশ হিসাবে গাজা উপত্যকায় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে না। তবে এলাকাটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইসরায়েলি মন্ত্রিপরিষদের প্রস্তাবগুলোয় তিনি অনুমোদন দিয়েছেন। গাজা উপত্যকার হামাস নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলি শহরে রকেট হামলার জবাবে রোববার থেকে অর্থনৈতিক অবরোধ বাস্তবায়ন করা শুরু করেছে ইসরায়েল। এমন অবস্থায় সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্ট সরকারের কাছে গাজার বিরুদ্ধে তাদের পরিকল্পিত পদক্ষেপগুলোরর ব্যাখ্যা চেয়েছে। এবং এটর্নি জেনারেল মেনাচেম মাজুজ বলেছেন, গাজায় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার পরিকল্পনাটি আরও বিচার-বিশ্লেষণ করা দরকার। কারণ, এর ফলে সেখানকার অধিবাসীরা কেমন পরিস্থিতির শিকার হতে পারে তা বিবেচনায় রাখা প্রয়োজন। আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের বিষয়ে মন্ত্রিপরিষদের প্রস্তাবগুলোয় অনুমোদন দিয়েছেন এটর্নি জেনারেল। তবে বেসামরিক লোকদের মানবিক বিষয়টি জড়িত থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টি আরও বিবেচনা করা দরকার।" প্রসঙ্গত, ইসরায়েল ইতিমধ্যেই গাজায় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এ সরবরাহ ১৪ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হতে পারে। এদিকে, জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়ে উপকূলীয় এলাকার ১৫ লাখ ফিলিস্তিনির বিরুদ্ধে "সমন্বিত শাস্তি" আরোপের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠক শেষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনার বেনিটা ফেরেরো-ওয়াল্ডনার রয়টার্সকে বলেন, "গাজা থেকে অব্যাহত রকেট হামলার ফলে ইসরায়েলে যে সমস্যা হচ্ছে আমরা তা বুঝতে পারছি। তবে নতুন অবরোধগুলো স্থানীয় জনগণের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সমন্বিত শাস্তি আরোপ করা উচিত হবে না।" এর আগে রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ডিজেল ও প্রেট্রোলসহ গাজার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল এক চতুর্থাংশ থেকে অর্ধেক পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২২১ ঘ.