২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৩০ পুলিশ নিহত

বাইসাইকেলে চড়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী ৩০ জন ইরাকি পুলিশকে হত্যা করেছে। বাগদাদের উত্তরে সোমবার একটি ঘাঁটিতে সকালের ব্যায়াম করার সময় বোমা হামলায় ৩০ জন পুলিশ নিহতের এ ঘটনা ঘটে। কয়েকমাসের মধ্যে ইরাকে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচে' মারাত্মক হামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বাগদাদ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাইসাইকেলে চড়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী ৩০ জন ইরাকি পুলিশকে হত্যা করেছে। বাগদাদের উত্তরে সোমবার একটি ঘাঁটিতে সকালের ব্যায়াম করার সময় বোমা হামলায় ৩০ জন পুলিশ নিহতের এ ঘটনা ঘটে। কয়েকমাসের মধ্যে ইরাকে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচে' মারাত্মক হামলা। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জঙ্গি দমনাভিযানে শ শ সুন্নি শিয়া আরবের মুত্যু এবং সহিংসতার মাত্রা কমে আসার পরও আল-কায়েদার মতো গ্র"পগুলো যে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এ হামলার মধ্য দিয়ে সেটিই প্রমাণিত হল। বোমা হামলাকারী দিয়ালা প্রদেশের ওই পুলিশ ফাঁড়িতে ঢুকে সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। দিয়ালা প্রদেশের পুলিশ প্রধান মেজর-জেনারেল ঘানিম আল কুরায়েশি একথা বলেছেন। পুলিশ ফাঁড়ির কাছের এক দোকানদার রয়টার্সকে বলেছেন, "তিনি একজনকে বাইসাইকেলে চড়ে পুলিশ ভবনের দেয়ালের পাশ ঘেঁষে চলে যেতে দেখেছেন। তার একটু পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত কয়েকটি দেহ ঢলে পড়তে দেখি আমি। কয়েকজনকে মারা যেতেও দেখি। কারও কারও হাত পা উড়ে গিয়েছিল।" হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন শিশুও ছিল। হাসপাতাল কতৃপক্ষও হতাহতের একই সংখ্যা উল্লেখ করেছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলাটি আল কায়েদাই চালিয়েছে--- এমন লক্ষণ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৬ঘ.