২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আল-কায়েদা-বিরোধী ১০ আদিবাসী নেতা অপহৃত

ইরাকে বন্দুকধারীরা আল-কায়েদা-বিরোধী ১০ জন আদিবাসী নেতাকে অপহরণ করেছে। রোববার বাগদাদ থেকে নিজ শহর দিয়ালায় যাওয়ার পথে বন্দুকধারীরা ১০ জনকে অপহরণ করে। অপহৃতদের আত্মীয়-স্বজনরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

বাগদাদ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে বন্দুকধারীরা আল-কায়েদা-বিরোধী ১০ জন আদিবাসী নেতাকে অপহরণ করেছে। রোববার বাগদাদ থেকে নিজ শহর দিয়ালায় যাওয়ার পথে বন্দুকধারীরা ১০ জনকে অপহরণ করে। অপহৃতদের আত্মীয়-স্বজনরা একথা জানিয়েছেন। ১০ জন আদিবাসী নেতার ওই দলটি 'দিয়ালা স্যালভেশন কাউন্সিল' এর অধীনস্ত। আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিয়ালা প্রদেশের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর লেকজনদের নিয়ে এই কাউন্সিল গঠন করা হয়েছে। অপহৃতদের আত্মীয়-স্বজনদের একজন জানান, অপহরণ হওয়ার পর তাদের কেউ কেউ ফোনে নিজ নিজ পরিবারকে অপহরণের খবর দিয়েছেন। বাগদাদের উত্তরে সাব জেলা থেকে তাদের অপহরণ করা হয়। জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করতে গিয়ে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। তার অবস্থা এখন কেমন তা জানা যায়নি। অপহরণের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং পুলিশ সূত্র তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। অপহৃত দলটি বাগদাদের কড়া নিরাপত্তাধীন গ্রীন জোনে শনিবার প্রধানমন্ত্রী নূরি আল মালিকির আদিবাসী উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। উল্লেখ্য, দিয়ালা প্রদেশ থেকে আল-কায়েদাদের নির্মূলে আদিবাসী কয়েকজন নেতাসহ কয়েকটি বিদ্রোহী দল যুক্তরাষ্ট্র এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৭ঘ.