২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘনের দায়ে হামাস-ফাতাহর সমালোচনায় অ্যামনেস্টি

গাজা ও পশ্চিম তীরে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জুনে ফিলিস্তিনি গেরিলা দল হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার সময় ফাতার সঙ্গে সংঘর্ষের সূত্রপাত থেকেই দুই জায়গায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

লণ্ডন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা ও পশ্চিম তীরে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জুনে ফিলিস্তিনি গেরিলা দল হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার সময় ফাতার সঙ্গে সংঘর্ষের সূত্রপাত থেকেই দুই জায়গায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার একথা বলেছে। এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, "হামাসের হাতে গ্রেপ্তারের ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি বন্দি নির্যাতন কিংবা বন্দিদের সঙ্গে খারাপ আচরণ অনেক বেড়ে গেছে।" প্রতিবেদনে অ্যামনেস্টি আরও জানায়, "হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পরপর নিরাপত্তা পরিস্থিতির প্রাথমিক যে উন্নয়ন ঘটেছিল তা এখন খুব দ্রুতই অবনতির দিকে যাচ্ছে। বৃহত্তর পশ্চিম তীরে মানবাধিকারের অপব্যবহারের জন্য অ্যামনেস্টি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ বাহিনীকেও দোষারোপ করেছে। অ্যামনেস্টি অভিযোগ করে বলেছে, "ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইচ্ছাকৃতভাবে সন্দেহভাজন হামাস সমর্থকদের আটক করছে। এ ধরনের আটকাভিযান নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৬ঘ.