২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ হচ্ছে

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ওপর বোমা হামলার কারণে পাকিস্তান কর্তৃপক্ষ সাধারণ নির্বাচনের আগে দেশে কোনোরকম রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে। বৃহস্পতিবার দেশে ফিরতে না ফিরতেই বেনজিরের শোভাযাত্রায় বোমা হামলায় কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। বেনজিরের ওপর সন্দেহভাজন জঙ্গি হামলার কারণে পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানে নতুন করে অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 09:43 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

করাচি, অক্টোবর ২২ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ওপর বোমা হামলার কারণে পাকিস্তান কর্তৃপক্ষ সাধারণ নির্বাচনের আগে দেশে কোনোরকম রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে। বৃহস্পতিবার দেশে ফিরতে না ফিরতেই বেনজিরের শোভাযাত্রায় বোমা হামলায় কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। বেনজিরের ওপর সন্দেহভাজন জঙ্গি হামলার কারণে পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানে নতুন করে অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেনাশাসক পারভেজ মুশাররফ এখনও ৬ অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছেন। এমন একটি সময়েই দেশে ফিরেছেন বেনজির। দেশে ফেরার আনন্দে বেনজিরের সমর্থকরা শুক্রবার তাকে ট্রাকে করে নিয়ে করাচিতে শোভাযাত্রা বের করার পরই তার ওপর আত্মঘাতী হামলা হয়। হামলার শিকার হয়েও গণতন্ত্রের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন বেনজির। কিন্তু দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা আঁচ করে পাকিস্তানের উপ তথ্যমন্ত্রী তারিজ আজিম খান সোমবার বলেছেন, "আমরা দেশে বড় ধরনের কোনো মিছিল- সমাবেশ নিষিদ্ধ করা উচিত বলে প্রস্তাব দিয়েছি।" তিনি আরও বলেন, "রাজনৈতিক বৈঠক কিংবা আলাপ-আলোচনা কোনো নির্দিষ্ট স্থানেই হওয়া উচিত। যাতে সেগুলোতে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়। তবে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। বৈঠকে অংশ নিতে আসা লোকজনদের পরীক্ষা করা যাবে। পাকিস্তানে রাজনীতিবিদদের জনপ্রিয়তা শুধু সমর্থকদের সংখ্যা দিয়ে বিচার হয় না। বরং কোন রাজনীতিবিদের মিছিল-সমাবেশ কত দীর্ঘ সময় নিয়ে হচ্ছে তা দিয়েই সেই নেতা বা নেত্রীর জনপ্রিয়তা বোঝা যায়। বেনজিরের ওপর হামলা প্রচেষ্টার পর বিরোধীদলগুলো তাদের প্রচারাভিযান সীমিত করার চেষ্টা নেবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বোমা হামলার হুমকি সত্ত্বেও বিরোধীদলগুলোকে বড় ধরনের মিছিল-সমাবেশ করার বিষয়টি ভেবে দেখতে হবে। কারণ এ ধরনের মিছিল-সমাবেশবিপদ ডেকে আনতে পারে। বলেছেন দ্য ডন পত্রিকার রাজনীতি বিষয়ক কলামিস্ট আয়াজ আমির। আরেকজন বিশ্লেষকের মতে, পাকিস্তান কর্তৃপক্ষ রাজনৈতিক মিছিল-সমাবেশ নিষিদ্ধ করলে তা হবে রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় ধরনের আঘাত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৪ঘ.