২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলমার্টকে হত্যার চক্রান্ত নস্যাৎ করার দাবি ইসরায়েলের

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে হত্যার ফিলিস্তিনি চক্রান্ত নস্যাতের দাবি করেছে ইসরায়েল। গত আগস্ট মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ওলমার্টের এক নির্ধারিত বৈঠকের আগে তাকে হত্যার ওই ষড়যন্ত্র করা হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম রোববার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

জেরুজালেম, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে হত্যার ফিলিস্তিনি চক্রান্ত নস্যাতের দাবি করেছে ইসরায়েল। গত আগস্ট মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ওলমার্টের এক নির্ধারিত বৈঠকের আগে তাকে হত্যার ওই ষড়যন্ত্র করা হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম রোববার এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা 'শিন বেত' এর প্রধান ইউভাল দিসকিন ওলমার্টের মন্ত্রিপরিষদকে জানিয়েছেন, আগস্টে পশ্চিম তীরের জেরিকো শহরে আব্বাসের সঙ্গে বৈঠক করতে যাওয়ার পথে ওলমার্টের গাড়িবহরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ফিলিস্তিনি জঙ্গিরা। ফিলিস্তিনের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শিন বেত এর অনুরোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তিনজনকে আটক এবং দুই মাস ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে গত সপ্তায় তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ইসরায়েল এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানোয় ফিলিস্তিন কর্তৃপক্ষ আরও জিজ্ঞসাবাদের জন্য পুনরায় তাদেরকে আটক করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ওই নিরাপত্তা কর্মকর্তা। এদিকে, হত্যা ষড়যন্ত্র সম্পর্কে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ওলমার্টের মুখপাত্র মিরি ইসিন। প্রসঙ্গত, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি হোটেলে পরিকল্পনা মাফিকই গত ৬ আগস্ট ওলমার্ট ও আব্বাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া দুই নেতার অপর সব বৈঠক অনুষ্ঠিত হয় জেরুজালেমে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৫ ঘ.