২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে নৌকাডুবিতে ২৪ জন নিহত

দক্ষিণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার খারাপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে ২৪ জন নিহত হয়েছেন। নিহতরা মধ্য আমেরিকার অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্সাকা, মেক্সিকো, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার খারাপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে ২৪ জন নিহত হয়েছেন। নিহতরা মধ্য আমেরিকার অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা সার্জিও সেগরেস্তে রয়টার্সকে বলেন, অক্সাকা রাজ্যের জুচিতান শহরের কাছের উপকূলে ২৪টি লাশ ভেসে আসে। সেগরেস্তে বলেন, "ওই এলাকাটিতে খারাপ আবহাওয়া বিরাজ করছিল এবং আমরা মনে করছি নৌকাডুবির একটি কারণ ছিল তা।" প্রসঙ্গত, মধ্য আমেরিকা থেকে অবৈধ অভিবাসীরা সাধারণত স্থলপথেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তবে মাঝেমধ্যে কাউকে কাউকে নৌকাযোগেও এ ঝুঁকিপূর্ণ ভ্রমণ করতে দেখা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৯ ঘ.