২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সেনা উপস্থিতির পক্ষে বেশিরভাগ আফগান

বেশিরভাগ আফগান জনগণ মনে করেন, তালেবান বিদ্রোহিদের সঙ্গে লড়াইয়ের জন্য ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি সেনা আফগানিস্তানে থাকার প্রয়োজন আছে। কানাডার বিভিন্ন গণমাধ্যমের জন্য পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 04:53 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

টরেন্টো, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশিরভাগ আফগান জনগণ মনে করেন, তালেবান বিদ্রোহিদের সঙ্গে লড়াইয়ের জন্য ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি সেনা আফগানিস্তানে থাকার প্রয়োজন আছে। কানাডার বিভিন্ন গণমাধ্যমের জন্য পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। কানাডার গ্লোব, মেইল ও লা প্রেস পত্রিকা এবং কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের জন্য এই জরিপ করেছে 'ইনভাইরোনিক্স' নামের একটি প্রতিষ্ঠান। শুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ ভাগ আফগানিস্তানে বিদেশি সেনার উপস্থিতি সমর্থন করেন। বিরোধিতা করেন ১৬ ভাগ এবং ২২ ভাগ মনে করেন বিদেশি সেনা থাকা না থাকা সমান। আফগানিস্তানের কান্দাহারে আড়াই হাজার কানডিয়ান সেনার ঘাঁটি। সেখানকার ৬১ ভাগ মানুষ বিদেশি সেনা উপস্থিতির পক্ষে। ২৩ ভাগ অবশ্য বিরোধিতা করেন। সব মিলিয়ে ৪৩ শতাংশ আফগান মনে করেন, তালেবানদের পরাজিত করতে যতদিন লাগে বিদেশি সেনা আফগানিস্তানে থাকতে ততদিন পারে। ১৪ ভাগ চান বিদেশি সেনারা এখুনি চলে যাক। অন্যদিকে ১১ ভাগ মনে করেন, বিদেশি সেনাদের এক বছরের মধ্যে আফগানিস্তান ত্যাগ করা উচিৎ। ২৭ ভাগ অবশ্য মনে করেন তারা দু' থেকে পাঁচ বছর থাকতে পারে। চলতি সপ্তাহে কানাডার সরকার জানিয়েছে তারা চায় পরিকল্পনার চেয়ে অতিরিক্ত দুবছর ২০১১ সাল পর্যন্ত তাদের সেনারা অফগানিস্তানে থাকুক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ ঘ.