২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে জাহাজডুবিতে ৩০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে জাহাজডুবিতে প্রায় ৩০ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ হয়েছে আরও বহু লোক। জাহাজটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

জাকার্তা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে জাহাজডুবিতে প্রায় ৩০ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ হয়েছে আরও বহু লোক। জাহাজটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান বলেছেন, বৃহস্পতিবার রাতে দক্ষিণপূর্বাঞ্চলীয় সুলাবেসি দ্বীপের বাউবাউ শহরে পৌঁছার আগেই কাঠের তৈরি ছোট্ট জাহাজটি ডুবে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, এতে ১৫ জন নিহত এবং ৬ জন নিখোঁজ হয়। জাহাজটিতে এ সময় ৮২ জন মানুষ ছিল। কিন্তু বাউবাউয়ে ইন্দোনেশিয়ার রেডক্রসের প্রধান লাওদে হামদানসিয়া বলেছেন, "প্রায় ৩০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর জাহাজটিতে সম্ভবত ২০০ লোক ছিল। এর অর্ধেক লোকেরই কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।" এদিকে, এরভান জানান, "প্রাথমিক তদন্ত থেকে আঁচ করা হচ্ছে যে জাহাজটিতে একদিকেই বেশি যাত্রী বোঝাই হয়েছিল। ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যায়।" কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। কিন্তু এরভান জানান, দুর্ঘটনার সময় সমুদ্র শান্তই ছিল। হামদানিয়া বলছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণেই জাহাজটি ডুবে গেছে। তিনি বলেন, "আমরা ধারণা করছি , যাত্রী বোঝাই থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২০০ যাত্রী বোঝাই থাকার তথ্যের ওপর ভিত্তি করেই এ ধারণা করছি আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৭ঘ.