আঙ্কারা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের পার্লামেন্ট বুধবার উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সরকারকে সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে। তবে এই অভিযান না চালানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি। এর আগে কুর্দি বিদ্রোহিদের দমনের প্রতিশ্র"তি দিয়ে তুরস্কে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেয় ইরাক সরকার।
উত্তর ইরাকে সেনা অভিযানের অনুমতি চেয়ে গত সোমবার পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছিল তুরস্ক সরকার। বুধবার পার্লামেন্টে প্রস্তাবটি বড় ধরনের সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।
পার্লামেন্টে প্রস্তাব উত্থাপনের পর সোমবার প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বলেন, "আমি আন্তরিকভাবে চাই যেন কখনোই এই অভিযানের প্রয়োজন না হয়। পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার অর্থ এই নয় যে এখুনি বড় ধরনের অভিযান শুরু হবে।'
তিনি আরও বলেন, "তবে পার্লামেন্টে প্রস্তাবটি পাস হলে প্রয়োজনের সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব।"
তবে ইরাকে কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেশে চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান।
কুর্দি গেরিলারা তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে বলে দাবি করে আসছে তুর্কি সরকার।
তুরস্ক অনেক দিন ধরে অভিযোগ করে আসছে উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহী দমনে যুক্তরাষ্ট্্র নিজে কিছু করছে না এবং ইরাক সরকারকেও তারা এ জন্য চাপ দিচ্ছে না।
উত্তর ইরাকে অভিযান ন চালানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বুধবার সাংবাদিকদের বলেন, "সমস্যা সমাধানের জন্য আঙ্কারাকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, "ইরাকের ভূখণ্ড ব্যবহার কুর্দি বিদ্রোহিদের তুরস্কে হামলা চালানো বন্ধ করা হবে, ইরাক সরকার এ নিশ্চয়তা দিচ্ছে।"
এতে আরও জানানো হয়, "সীমান্তের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনীতিবীদ ও নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তুরস্কে পাঠানো হবে।"
তবে প্রতিনিধিদল কবে তুরস্কে যাচ্ছে সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সরকারি বিবৃতিতে জানানো হয় গত সেপ্টেম্বর মাসে আঙ্কারার সঙ্গে স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী চুক্তি বাস্তবায়নে বাগদাদ প্রতিশ্র"তিবদ্ধ। এই চুক্তিতে কুর্দি বিদ্রোহিদের দমন, সীমান্ত সমস্যা সমাধান এবং অর্থনৈতিক ও গোয়েন্দা বিষয়ে দুদেশ একে অপরকে সাহায্যের আশ্বাস দিয়েছে।
উত্তর ইরাকে সেনা অভিযান থেকে বিরত থাকতে তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়াপ দে হুপ শেফার।
ন্যাটো মুখপাত্র জেমস অ্যাপাথুরাই বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, "এই ধরনের উদ্বেগের মুহুর্তে সব পক্ষকেই সংযমী হওয়ার জন্য মহাসচিব আহ্বান জানিয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৩ঘ.
bdnews24