২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অধ্যাপক

যুক্তরাষ্ট্রে তিন অধ্যাপক এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন। এরা হলেন, লিওনিদ হারউইচ, এরিক মাসকিন ও রজার মায়ারসন। বাজার ব্যবস্থা ওপর নতুন তত্ত্ব নির্মাণের জন্য তাদের নোবেল দেওয়া হলো। রয়েল সুইডিস একাডেমি অফ সায়েন্স জানায়, 'ম্যাকানিজম ডিজাইন থিওরি'র জন্য এই তিন অধ্যাপককে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান কতটা কার্যকরভাবে সম্পদ বন্টণ করছে এবং সেখানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন কিনা তার ব্যাখ্যা মিলবে এ তত্ত্বে। রাশিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক লিওনিদ হারউইচ এই তত্ত্বের প্রবক্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

স্টকহোম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে তিন অধ্যাপক এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন। এরা হলেন, লিওনিদ হারউইচ, এরিক মাসকিন ও রজার মায়ারসন। বাজার ব্যবস্থা ওপর নতুন তত্ত্ব নির্মাণের জন্য তাদের নোবেল দেওয়া হলো। রয়েল সুইডিস একাডেমি অফ সায়েন্স জানায়, 'ম্যাকানিজম ডিজাইন থিওরি'র জন্য এই তিন অধ্যাপককে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান কতটা কার্যকরভাবে সম্পদ বন্টণ করছে এবং সেখানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন কিনা তার ব্যাখ্যা মিলবে এ তত্ত্বে। রাশিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক লিওনিদ হারউইচ এই তত্ত্বের প্রবক্তা। পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এরিক মাসকিন ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের রজার মায়ারসন এই তত্ত্বকে আরো বিকশিত করেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ইমেরিটাস ৯০ বছর বয়সী হারউইচ এ পর্যন্তনোবেল পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে প্রবীণ। তার জন্ম ১৯১৭ সালে রাশিয়ান বিপ্লবের বছর। রয়েল সুইডিস একাডেমি অফ সায়েন্স জানায়, অর্থনীতির ও রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু তত্ত্ব 'ম্যাকানিজম ডিজাইন থিওরি'কে কেন্দ্র করে বিকশিত হয়েছে। তবে বাস্তব প্রয়োগের দিক দিয়ে এই তত্ত্ব ততটা উপযোগী নয় বলে জানিয়েছে একাডেমি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএসবি/২০৩০ ঘ.