২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ত্রোকে আবারও 'নিষ্ঠুর স্বৈরশাসক' বললেন বুশ

কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আবারও একজন "নিষ্ঠুর স্বৈরশাসক" হিসাবে অভিহিত করেছেন। প্রসঙ্গত, গত মাসে বুশের একই ধরনের মন্তব্যের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন বয়কট করেছিলেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

মিয়ামি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আবারও একজন "নিষ্ঠুর স্বৈরশাসক" হিসাবে অভিহিত করেছেন। প্রসঙ্গত, গত মাসে বুশের একই ধরনের মন্তব্যের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন বয়কট করেছিলেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী। কিউবান-আমেরিকানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত আমেরিকার মিয়ামিতে বাণিজ্য সম্পর্কিত এক ভাষণে শুক্রবার ক্যাস্ত্রোবিরোধী এ মন্তব্য করেন বুশ। তার এ মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। বুশ বলেন, "হাভানায় একজন নিষ্ঠুর স্বৈরশাসকের দীর্ঘ দিনের শাসন অবসানের পথে।" ক্যাস্ত্রোর অসুস্থতার কথা উল্লেখ করতে গিয়ে এমন মন্তব্য করেন বুশ। গত বছর অসুস্থ হয়ে পড়লে ক্যাস্ত্রোর তার ক্ষমতা ছোট ভাই রাউলের কাছে হস্তান্তর করেন। বুশ বলেন, "কিউবা একটি পরিবর্তনের কালে প্রবেশ করায় এ গোলার্ধ এবং বিশ্বের সকল জাতিকে অবাধ বাক-স্বাধীনতা এবং সভা-সমাবেশের ওপর অবশ্যই গুরুত্বারোপ করতে হবে।" তিনি বলেন, "আপনাকে অবশ্যই কিউবার কারাবন্দিরে মুক্তির বিষয়ে জোরারোপ করতে হবে। আর তাই আমরা অবশ্যই অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬০৫ ঘ.