২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইদের গণতন্ত্র শেখাতে চান সেনানায়ক সোন্থি

থাইল্যান্ডে গত বছরের সেনা অভ্যুত্থানের নায়ক এবং বর্তমান উপ-প্রধানমন্ত্রী সন্থি বুনিয়ারাতগ্লিন জনগণকে গণতন্ত্রের শিক্ষা দিতে চান। তিনি এর ভার দেওয়ার পরিকল্পনা করেছেন থাই সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা 'ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড' (আইএসওসি)কে। স্নায়ুযুদ্ধ যুগে ডেথ স্কোয়াডসহ কমিউনিস্ট বিরোধী লড়াইয়ের অগ্রভাগে ছিল এই শাখা। জনগণকে গণতন্ত্র শেখানোর নির্দেশনা সোন্থি ইতোমধ্যেই আইএসওসিকে দিয়েছেন। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটাররা যাতে 'ভাল মানুষকে' নির্বাচিত করতে পারে- সে শিক্ষাই তিনি জনগণকে দিতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ব্যাংকক, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে গত বছরের সেনা অভ্যুত্থানের নায়ক এবং বর্তমান উপ-প্রধানমন্ত্রী সন্থি বুনিয়ারাতগ্লিন জনগণকে গণতন্ত্রের শিক্ষা দিতে চান। তিনি এর ভার দেওয়ার পরিকল্পনা করেছেন থাই সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা 'ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড' (আইএসওসি)কে। স্নায়ুযুদ্ধ যুগে ডেথ স্কোয়াডসহ কমিউনিস্ট বিরোধী লড়াইয়ের অগ্রভাগে ছিল এই শাখা। জনগণকে গণতন্ত্র শেখানোর নির্দেশনা সোন্থি ইতোমধ্যেই আইএসওসিকে দিয়েছেন। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটাররা যাতে 'ভাল মানুষকে' নির্বাচিত করতে পারে- সে শিক্ষাই তিনি জনগণকে দিতে চান। স