২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা বিজ্ঞানে 'নোবেল ২০০৭' জিতলেন স্টেমসেল গবেষকরা

চিকিৎসাবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানে অনন্য অবদানের জন্য ২০০৭ সালের নোবেল পুরস্কার জিতেছেন ৩ স্টেমসেল গবেষক। মারিও ক্যাপেচি, মার্টিন এভান্স এবং অলিভার স্মিথিজ। ভ্র"ণ সংশ্লিষ্ট সেল ব্যবহার করে ইঁদুরের জিন পরিবর্তন করতে সফল হয়েছেন তারা। নোবেল পুরস্কারটি তাদের এ কাজেরই স্বীকৃতি। সুইডেনের 'ক্যারোলিন্সকা ইন্সটিটিউট' সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

স্টকহোম, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চিকিৎসাবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানে অনন্য অবদানের জন্য ২০০৭ সালের নোবেল পুরস্কার জিতেছেন ৩ স্টেমসেল গবেষক। মারিও ক্যাপেচি, মার্টিন এভান্স এবং অলিভার স্মিথিজ। ভ্র"ণ সংশ্লিষ্ট সেল ব্যবহার করে ইঁদুরের জিন পরিবর্তন করতে সফল হয়েছেন তারা। নোবেল পুরস্কারটি তাদের এ কাজেরই স্বীকৃতি। সুইডেনের 'ক্যারোলিন্সকা ইন্সটিটিউট' সোমবার একথা জানিয়েছে। ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ দশমিক ৫৪ মিলিয়ন ডলার) মূল্যের এই পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে গবেষকদের স্টেমসেল গবেষণার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামীতে মানবজাতির কল্যাণে এ ধরনের গবেষণার সুফল পাওয়ার আশা ব্যক্ত করা হয়েছে। ক্যাপেচির জন্ম ইতালিতে। তিনি মার্কিন নাগরিক। অপর দুই গবেষক এভান্স এবং স্মিথিজ ব্রিটিশ বংশোদ্ভূত। তবে এভান্স ব্রিটিশ নাগরিক। আর স্মিথিজ হচ্ছেন মার্কিন নাগরিক। নোবেল পুরস্কার যারা দিয়েছেন তাদের কথায়, এই তিন গবেষকের গবেষণাকাজ চিকিৎসাবিজ্ঞানে জিন পরিবর্তনের ক্ষেত্রে নতুন দ্বার খুলে দিয়েছে। তাদের নির্দেশিত পথে নির্দিষ্ট কিছু জিন পরিবর্তন করা সম্ভব। তাছাড়া, মানুষের স্বাস্থ্য এবং রোগের ক্ষেত্রে জিন কি ভূমিকা রাখতে পারে বিজ্ঞানীরা তা নির্ণয় করতে পারবেন। প্রাণীদেহে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের গঠনে জিনের ভুমিকা কি--- তা গবেষণা করে বের করেছেন ক্যাপেচি। তার এ গবেষণা থেকে বেরিয়ে এসেছে মানুষের অস্বাভাবিক জন্মের কিছু কারণ। এভান্স গবেষণা করেছেন মূলত সিস্টিক ফাইব্রোসিস এবং প্রাণীদেহে জিন থেরাপির প্রভাব নিয়ে। স্মিথিজও অনেকটা একই বিষয় নিয়ে গবেষণা করেছেন। তবে হাইপারটেনশনসহ রক্তের বিভিন্ন রোগ নিয়েও গবেষণা করেছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ঘ.