২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণ গণতন্ত্রের দাবিতে হংকংয়ে ১০হাজার লোকের সমাবেশ

গণতান্ত্রিক সংস্কারের গতি দ্রুততর ও ২০১২ সালে সরাসরি নির্বাচনের দাবিতে হংকংয়ে রোববার প্রায় ১০ হাজার মানুষ সমাবেশ করেছে। এ সময় প্রায় সবাই ছাতা ব্যবহার করে বিশ্ব রেকর্ড সৃষ্টির চেষ্টা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

হংকং, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গণতান্ত্রিক সংস্কারের গতি দ্রুততর ও ২০১২ সালে সরাসরি নির্বাচনের দাবিতে হংকংয়ে রোববার প্রায় ১০ হাজার মানুষ সমাবেশ করেছে। এ সময় প্রায় সবাই ছাতা ব্যবহার করে বিশ্ব রেকর্ড সৃষ্টির চেষ্টা করে। প্রায় পাঁচ হাজার লোক একটি বড় পার্কে জড়ো হয়ে সাবাই হলুদ ছাতা দিয়ে বিশাল আকারের একটি '২০১২' তৈরি করে। গণতন্ত্রপন্থীরা ২০১২ সালে সরাসরি নির্বাচন দাবি করে আসছে। 'ছাতা' র‌্যালির অন্যতম প্রধান আয়োজক আইনপ্রণেতা রনি টং বলেন, "গণতন্ত্রের জন্য সংগ্রামের অর্থ, গণতন্ত্র পেতে হলে তোমাকে অবশ্যই লড়াই করতে হবে। গণতন্ত্র তো আর আকাশ থেকে পড়বে না।" তিনি আশা করছেন, সমাবেশে যে পরিমাণ ছাতা ব্যবহার করা হয়েছে তা বিশ্ব রেকর্ড গড়েছে। এটি গিনেজ বুকে উঠবে। হংকং এর সংবিধান অনুযায়ী 'চূড়ান্ত লক্ষ্য' সরাসরি নির্বাচন। কিন্তু এতে নির্বাচনের সময়সীমার ব্যপারে কিছু বলা নেই। এর ফলে বেইজিং হংকং এর প্রভাব খাটানো সুযোগ পেয়েছে। ২০০৪ সালে বেইজিং হংকংয়ে ২০১২ সালের আগে নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অনেকগুলো জনমত জরিপে দেখা গেছে, হংকংয়ের অধিকাংশ মানুষ ২০১২ সালে সরাসরি নির্বাচন চায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৭ঘ.