২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মার্কিন বাহিনীর বিরুদ্ধে বিরল বিক্ষোভ

এক হাজারেরও বেশি মানুষ শনিবার পশ্চিম বাগদাদে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে। মার্কিন সৈন্যদের একটি নতুন দেওয়াল তৈরির প্রতিবাদে তারা বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বাগদাদ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /রয়টার্স)- এক হাজারেরও বেশি মানুষ শনিবার পশ্চিম বাগদাদে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে। মার্কিন সৈন্যদের একটি নতুন দেওয়াল তৈরির প্রতিবাদে তারা বিক্ষোভ করে। শহর জুড়ে বিরাজমান ব্যাপক ভীতির কারণে ইরাকে দখলদার মার্কিন বাহিনী বা ইরাকী সরকারের নীতির প্রতি এরকম প্রকাশ্য প্রতিবাদের ঘটনা খুবই বিরল। পূর্ব বাগদাদের সুন্নী-অধ্যুষিত আধামিয়া মহল্লা থেকে পাশের শিয়া এলাকাকে পৃথক করার জন্য মার্কিন সামরিক বাহিনী একটি কংক্রিটের দেওয়াল তৈরি শুরু করায় এ বছরই আগের দিকে আন্তজার্তিক মহলে নিন্দার ঝড় ওঠে। শিয়া অধ্যুষিত আল-ওয়াশাশ এলাকার ওই বিক্ষোভকারীরা ইরাকের জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে 'দেওয়াল চাই না', 'আমেরিকা চাই না' বলে স্লোগান দেয়। মার্কিন সামরিক বাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২২০২ঘ.