হাভানা, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবাদ পুরুষ চে গুয়েভারা ছবি তুলতে চাইতেন না। অথচ ইতিহাসে সবচেয়ে বেশি ছাপা হওয়া ছবির অন্যতম চে'র প্রতিকৃতি, দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় 'মুখ' হিসেবে বিবেচিত চে। আগামী ৯ অক্টোবর চে'র ৪০ তম মৃত্যুবার্ষিকী উদযাপনে তাকে স্মরণ করতে গিয়ে তার কিছু বিরল ছবি তুলতে পারা সৌভাগ্যবান কিউবান আলোকচিত্রীরা একথা জানিয়েছেন।
চে ছবি তুলতে না চাইলেও মৃত্যুর চার দশক পরও বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় 'আইকন'
bdnews24