২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিরোধী এমপিদের পদত্যাগ, নতুন সেনাপ্রধান মনোনীত

সেনাপ্রধানের পদে থেকেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে জেনারেল পারভেজ মুশাররফের নির্বাচনী প্রচেষ্টার প্রতিবাদে পাকিস্তানের ৮০ জনেরও বেশি বিরোধী এমপি মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে পদত্যাগ করেছেন। এদিকে, পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা 'ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স' (আইএসআই) এর সাবেক প্রধানকে পরবর্তী সেনাপ্রধান মনোনীত করা হয়েছে। জেনারেল পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করলে তিনি তার স্থলাভিষিক্ত হবেন। রয়টার্সকে এক সেনা কর্মকর্তা বলেন, "লেফটেন্যান্ট-জেনারেল আশফাক পারভেজ কিয়ানিকে সেনাবাহিনীর উপ-প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সেনাপ্রধানের পদ ফাঁকা হলে জেনারেল কিয়ানি সে পদের দায়িত্ব গ্রহণ করবেন।"(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ইসলামাবাদ, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনাপ্রধানের পদে থেকেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে জেনারেল পারভেজ মুশাররফের নির্বাচনী প্রচেষ্টার প্রতিবাদে পাকিস্তানের ৮০ জনেরও বেশি বিরোধী এমপি মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে পদত্যাগ করেছেন। এদিকে, পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা 'ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স' (আইএসআই) এর সাবেক প্রধানকে পরবর্তী সেনাপ্রধান মনোনীত করা হয়েছে। জেনারেল পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করলে তিনি তার স্থলাভিষিক্ত হবেন। (আরও তথ্যসহ) রয়টার্সকে এক সেনা কর্মকর্তা বলেন, "লেফটেন্যান্ট-জেনারেল আশফাক পারভেজ কিয়ানিকে সেনাবাহিনীর উপ-প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সেনাপ্রধানের পদ ফাঁকা হলে জেনারেল কিয়ানি সে পদের দায়িত্ব গ্রহণ করবেন।" পার্লামেন্টের বিরোধী এমপিদের পদত্যাগের আগে আগামী শনিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মুশাররফ যাতে অংশ নিতে না পারেন সে লক্ষ্যে সর্বশেষ প্রচেষ্টা চালান বিরোধী আইনজীবীরা। সুপ্রিম কোর্টকে তারা বলেন, সেনাপ্রধান হওয়ায় মুশাররফকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত। একইসঙ্গে তারা নির্বাচন স্থগিতের জন্যও সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান। ধারণা করা হচ্ছে, বিশ্বের পরমাণু অস্ত্রসমৃদ্ধ একমাত্র মুসলিম দেশটির শাসক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জেনারেল মুশাররফ দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার জন্য পার্লামেন্টের দুটি কক্ষ এবং চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়লাভ করবেন। মুশাররফের জনপ্রিয়তা অত্যাধিক কমে গেলেও তার ক্ষমতাসীন জোট এখনও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। এ পার্লামেন্ট আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে আগামী মাসের মধ্যে বিলুপ্ত হওয়ার কথা। প্রসঙ্গত, মুশাররফ ঘোষণা দিয়েছেন যে একবার দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার জন্য তিনি সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। অপরদিকে, মুশাররফের পুনঃনির্বাচন পরিকল্পনায় বিঘ