ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আরো ১০ জন নিখোঁজ রয়েছে।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ক্রিশ্চিয়ান টিলা জানান, উত্তর সুলাওয়েসি প্রদেশের সানগি দ্বীপে প্রবল বর্ষণে ওই ভূমিধস ঘটে। ভূমিধসে প্রাণহানির পাশাপাশি ৬০টি বাড়ি-ঘর এবং দুটি গির্জা বেশ ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা বিঘিœত হচ্ছে।
সানগি দ্বীপটির অবস্থান জাকার্তা থেকে ২,২০০ কিমি উত্তর-পূর্বে সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদো এবং ফিলিপাইনের দক্ষিণের দ্বীপ মিন্দানাও-এর মাঝামাঝি স্থানে।
