২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা নেতারা পাকিস্তানে লুকিয়ে আছে : যুক্তরাষ্ট্র

আল কায়েদা নেতারা পাকিস্তানের গোপন আস্তানায় লুকিয়ে থেকে নতুন করে আক্রমনের প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান জন নেগ্রোপন্টে বৃহস্পতিবার এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আল কায়েদাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘প্রধান হুমকি’ হিসেবে উল্লেখ করে এক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলেন নেগ্রোপন্টে। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচিত সন্ত্রাসী ব্যক্তি বা গ্র“পগুলোর ওপর এ প্রতিবেদনে তৈরী করা হয়।

নেগ্রোপন্টে বলেন,“আল কায়েদার উচ্চ পদস্থ বেশ কিছু নেতাকে আমরা গ্রেপ্তার বা হত্যা করলেও নাটের গুরুরা পেছনেই থেকে গেছেন। বড় ধরনের ধ্বংসযজ্ঞের জন্য তারা আমাদের দেশ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।”

প্যানেলে পেশকৃত লিখিত প্রতিবেদনে তিনি আরও বলেন,“সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান আমাদের প্রধান সহযোগী দেশ এবং তারা আল কায়েদার অনেক নেতাকে গ্রেপ্তার করলেও দেশটি যে ইসলামিক জঙ্গিদের প্রধান আবাস স্থল সে ব্যাপারে সন্দেহ নেই।”

প্রসঙ্গত ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর হামলায় নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে প্রায় ৩০০০ ব্যক্তি মারা যায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে আসছিলেন যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী কোন পাহাড়ি এলাকায় আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন এবং তার সেকেন্ড-ইন-কমান্ড আয়মান আল-জাওয়াহিরি লুকিয়ে আছেন। তবে এবারই প্রথম আল কায়দার ঘাঁটি হিসেবে উল্লেখ করে সরাসরি কোন দেশের নাম বলা হল।