২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামকে ফাঁসিতে ঝোলানোর পদ্ধতি দুঃখজনক: গর্ডন ব্রাউন

ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যেভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে তাকে দুঃখজনক হিসাবে মন্তব্য করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অবশ্য এখনও এ বিষয়ে মুখ খোলেননি। চলতি বছর ব্লেয়ারের ক্ষমতার মেয়াদ শেষে অনুষ্ঠিত নির্বাচনে গর্ডন ব্রাউন লেবার দলের প্রার্থী হবেন বলে মনে করা হচ্ছে।

সাংবাদিকদের গর্ডন ব্রাউন বলেন, “এখন আমরা জানি ফাঁসি দেয়ার সময় কী ঘটেছিল। এ ঘটনাকে আমরা দুখঃজনক হিসাবে বিবেচনা করতে পারি।”

এর আগে শুক্রবার টনি ব্লেয়ার লন্ডনে একটি হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকরা তার কাছে সাদ্দামের ফাঁসি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। টনি ব্লেয়ার বলেন, “আজ আমি স্বাস্থ্য বিষয়েই শুধু কথা বলতে চাই। আগামী সপ্তাহে বাকি সব কিছু নিয়েই কথা হবে।”