বাগদাদে বোমা হামলায় নিহত ২৩
ইরাকের রাজধানী বাগদাদে ভয়াবহ বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছে। ইরাকি পুলিশ এ তথ্য জানিয়েছে।
শিয়া অধ্যুষিত সদর সিটিতে হামলাটি চালানো হয় বলে বিভিন্ন বার্তা সংস্থা জানায়।
এদিকে রমজান মাসে সহিংসতা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন ইরাকে নিয়োজিত মার্কিন কর্মকর্তারা।
দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংসতায় গত দুই মাসে নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ।
জাতিসংঘের একটি প্রতিবেদন বলা হয়, জুলাই মাসে ৩৬০০ এবং আগস্টে ৩০০০ নিরীহ লোক নিহত হয়।
